ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির জাতীয় কমিটি জ্যাম্বো জেট মার্কা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির কাজকর্ম ও তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ‘টালবাহানা’ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত দুটি ফুটওভারব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে উল্লেখ করে কাদের বলেন, বেগম জিয়ার মামলার রায় এখনও হয় নাই। কিন্তু এর আগেই তারা রায় কী হবে, তা বলে দিচ্ছেন। বিরুদ্ধে গেলে তারা আন্দোলন করবেন। বিলাসবহুল হোটেলে বসে তারা জনগণের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপির জাতীয় কমিটিকে ‘জ্যাম্বো জেট মার্কা’ কমিটি আখ্যায়িত করে কাদের বলেন, তাদের আর ছোটখাটো হোটেলেও জায়গা হচ্ছে না। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট বা কোথাও তাদের জায়গা হচ্ছে না, তারা ৫০০ লোক কোথায় বসাবে? ৫০০ জনকে বসাতে হলে তো লো মেরিডিয়ানের মতো হোটেলেই যেতে হবে।

খালেদা জিয়ার মামলার রায় ঘিরে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, কোনো কর্মসূচি দিয়ে আমরা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াতে চাই না। আমাদের কোনো কর্মসূচি নেই। তবে জনগণের জানমাল, নিরাপত্তা রক্ষায় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। বিশৃংখলা হলে জনগণই সমুচিত জবাব দেবে।

গ্রেফতারের নামে কাউকে হয়রানি না করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। আমি দুয়েকটা পত্রিকায় দেখলাম যে, গ্রেফতারের নামে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমি কমিশনারকে বললাম, যেন এটা কোনো অবস্থাতেই না হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির জাতীয় কমিটি জ্যাম্বো জেট মার্কা: কাদের

আপডেট সময় ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮