ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সু চির বাড়িতে পেট্রলবোমা হামলা

ইয়াঙ্গুনে সু চির বাড়ির আঙিনায় বোমাটি নিক্ষেপ করা হয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের নেত্রী এবং দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির বাড়ির আঙিনায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা জানান যায়নি। বৃহস্পতিবার সকালে ইয়াঙ্গুনে সু চির বাড়ির আঙিনায় বোমাটি নিক্ষেপ করা হয়। এ ঘটনার সময় সু চি বাসায় ছিলেন না। তিনি রাজধানী নেপিদোতে অবস্থান করছিলেন। আর বোমা হামলার ঘটনায় কেউ আহতও হননি।

সু চির দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপ করা হলে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তবে কারা এ বোমা হামলা করেছে সে সম্পর্কে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা। রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলিমদের প্রত্যাবাসন নিয়ে টানাপড়েন আর আন্তর্জাতিক চাপের মধ্যেই সু চির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটল।

গত বছর ২৫ আগস্ট সেনাবাহিনীর ওপর হামলা চালায় আরসা বিদ্রোহীরা। এর পর রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে বহু মানুষ নিহত হন। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে বহু নারী ও শিশু।

অভিযানের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লক্ষাধিক রোহিঙ্গা। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তিও করেছে মিয়ানমার। তবে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা মত দিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঠিক হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সু চির বাড়িতে পেট্রলবোমা হামলা

আপডেট সময় ০৬:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮