ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই`তে নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ভক্তদের কাঁদিয়ে শেষ পর্যন্ত পিএসজিতেই যাচ্ছেন নেইমার। বর্তমান ফুলবল বিশ্বের সবচেয়ে আলোচিত খবর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই`তে (পিএসজি) যোগ দিতে চলেছেন। চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সতীর্থের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বার্সা ছাড়ার বিষয়টিকে আরও এগিয়ে দেন নেইমার।

যুক্তরাজ্য ভিত্তিক নিউজ পোর্টাল মেট্রো.কমের বরাত দিয়ে সনি ইএসপিএন এর খবর, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্যারিসের ক্লাব পিএসজিতেই চলে যাচ্ছেন নেইমার। আগামী সোম ও মঙ্গলবারের মধ্যে ৫ বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লেখাতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা।

খবরে আরও বলা হয়, নেইমারের টানতে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সামঞ্জস্য আনতে ক্লাবটি ছেড়ে দিতে পারেন দুই/একজনকে। এদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনায় অ্যাঞ্জেলা ডি মারিয়া, ফ্রান্সের ব্লাইজ মাতুইদি এবং ব্রাজিলের লুকাস মুয়ারাকে।

অন্যদিকে, নেইমারের পরিবর্তে বার্সেলোনা তাদের বিকল্প হিসেবে হাত বাড়িয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপি কুতিনহো, চেলসির বেলজিয়াম তারকা এডেন হাজার্ড ও টটেমহামের ইংলিশ মিডফিল্ডার ডেলি আলির দিকে।

মেট্রো নিউজের খবর অনুযায়ী শেষ পর্যন্ত যদি চলেই যান নেইমার তবে আক্ষেপ থাকবে বার্সেলোনা ভক্তদের। কারণ, দারুণ ফর্মে থাকা নেইমার চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বার্সেলোনার টানা দুই জয়ের নায়ক ছিলেন এই ব্রাজিলিয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই`তে নেইমার

আপডেট সময় ১২:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭