ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে: আশরাফ

অাকাশ জাতীয় ডেস্ক:

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে। তিনি বুধবার সংসদে সরকারি দলের সদস্য আনোয়ারুল আজীম (আনার)-এর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি অফিসসমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া।

সৈয়দ আশরাফ বলেন, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৯ম ও ১০-১২ গ্রেডের (১ম ও ২য় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়। জনপ্রশাসন মন্ত্রী বলেন, ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থা জনবল নিয়োগ করা হয়।

তিনি বলেন, এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে ধারাবাহিকভাবে সকল মন্ত্রণালয় বা বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পদ সৃজনে সম্মতি প্রদান করা হয়। মন্ত্রী বলেন, পরবর্তীতে মন্ত্রণালয় বা বিভাগ স্ব স্ব নিয়োগবিধি অনুযায়ী ওই সৃজিত পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে।

তিনি বলেন, শূন্য পদ পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সকল মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে: আশরাফ

আপডেট সময় ০৯:২১:০২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮