ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নয়নের স্বার্থে দুর্নীতিকে বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

উন্নয়নের স্বার্থে কোনো অনিয়ম ও দুর্নীতিকে কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বচ্ছ্বতার সাথে অডিট করতে হবে। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিক দুই মেয়াদে দেশে দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি হ্রাসের লক্ষ্যে আধুনিক অডিট ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। দুর্নীতি দমন কমিশন এখন স্বাধীনভাবে কাজ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের এমপি-মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনওই দেশের উন্নতি করতে পারে না। কারণ তারা ক্ষমতা ধরে রাখতেই ব্যস্ত থাকে। জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মতো ঘটনা যেন আর না হয়। তাই ডিজিটাল সুবিধার পাশাপাশি সাইবার নিরাপত্তায় জোর দিতে হবে। দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিটিআরসির হিসেবে বাংলাদেশে ৮ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে। জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অডিট ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উন্নয়নের স্বার্থে দুর্নীতিকে বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮