ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ৫০তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের: জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন

এক বছর মেয়াদ বাড়লো বিজিএমইএর বর্তমান কমিটির

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বর্তমান কমিটির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটিকে আরও এক বছর এই সংগঠন চালানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার এ বিষয় জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান দৈনিক আকাশকে বলেন, বিজিএমইএর নতুন ভবন নির্মাণ, নতুন মজুরিবোর্ড গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী এক বছর পোশাক খাতের জন্য কঠিন সময়।এ কারণে পোশাক শিল্পের বড় ব্যবসায়ীরা বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করেছেন। এর ফলে বিজিএমইএর বর্তমান কমিটিকে বাণিজ্য মন্ত্রণালয় আরও এক বছর সংগঠন পরিচালনা করার অনুমতি দিয়েছে। ২০১৯ সালের ৩১মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, গত সোমবার বাণিজ্য মন্ত্রাণালয় এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তর বিষয়টি তারা জানতে পেরেছে।সিদ্দিকুর রহমানে নেতৃত্বাধীন বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ গত বছরের ২১ সেপ্টেম্বর শেষ হয়। এর পর কমিটির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করাহয়।

গত ১৮ ডিসেম্বর বিজিএমইর ২০১৮-২০ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সে অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ৩০ জানুয়ারি। ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল আগামী ৭মার্চ।

বিগত কয়েক বছর ধরে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি পক্ষ বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল। তবে এবার ‘স্বাধীনতাপরিষদ’ নামের নতুন জোট বিজিএমইএর নির্বাচনে অংশ নেওয়ার কথা সংবাদ সম্মেলন করে জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর : পানিসম্পদ মন্ত্রী

এক বছর মেয়াদ বাড়লো বিজিএমইএর বর্তমান কমিটির

আপডেট সময় ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮