ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউএনওসহ চালক আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও তার গাড়ি চালক গুরুত্বর আহত হয়েছেন। দুঘটনায় ইউএনও’র গাড়ির সামনের অংশ দমড়ে-মুচড়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে নয়টার সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাক পাইলিং মোড়ের কাছে একে অপরকে অতিক্রম করার সময় ইউএনও গাড়িকে চাপ দেয়।

এসময় ইউএনও’র গাড়ি চালক খালেকুজ্জামান বাবু দুর্ঘটনা এড়াতে স্টিয়ারিং বাম দিকে ঘুরালে রাস্তার পার্শ্বে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ইউএনও এবং গাড়ি চালক বাবু গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরবর্তীতেও ইউএনওকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউএনও’র গাড়িটি উদ্ধার করে।

এঘটনায় বাস ও ট্রাক আটক করা যায়নি। এদিকে খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওকে দেখতে যান এবং তার খোঁজ-খবর নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউএনওসহ চালক আহত

আপডেট সময় ০১:০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮