ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু হত্যায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আলোচিত শিশু মাকসুদুল ইসলাম তুহিন (৭) হত্যা মামলায় বাবা ও ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে লাশ গুমের অপরাধে ২০১ ধারায় প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করার অভিযোগে ৩৬৪(ক) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মাহফুজুর রহমান (২৫)। বিল্লাল নিহত তুহিনের চাচা।

আদালতের অতিরিক্ত পিপি এমএ রহিম বলেন, আড়াইহাজার উপজেলার বগাদি কান্দাপাড়া গ্রামের কাজী নাসির উদ্দিনের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম তুহিনকে ২০১৫ সালের ৯ মে সকাল সাড়ে ১০টায় বগাদি কান্দাপাড়া গ্রামের বাড়ির সামনে থেকে আম ভর্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরের দিন মোবাইলে তুহিনের বাবা কাজী নাসিরের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা।

এরপর পুলিশ মোবাইল ট্রাকিং করে ১২ মে নরসিংদী থেকে মাহফুজকে গ্রেফতার করে। মাহফুজের স্বীকারোক্তি মোতাবেক তার বাবা বিল্লাল হোসেনের ঘর থেকে ড্রামবন্দি অবস্থায় তুহিনের লাশ উদ্ধার করা হয়। ওই সময় পুলিশ বিল্লালকেও গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু হত্যায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১১:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮