ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সচিবের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষাসচিব আলমগীর হোসেনের আশ্বাসে অনশন ভাঙলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন পালন করছিলেন তারা।

অনশন প্রত্যাহারের কথা জানিয়ে বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার দৈনিক আকাশকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী, তিনি তার প্রতিনিধি পাঠিয়ে আমাদের দাবি মেনে নেয়ার আশ্বস দিয়েছেন। আমরা আশা করি শিগগির আমাদের দাবি মেনে নেবেন। শিক্ষা সচিব আলমগী হোসেনসহ প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা আমাদের দাবি মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’

গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিঁয়াজো ফোরামের ব্যানারে এ কর্মসূচির এক পর্যায়ে ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন শুরু করেন। আজ থেকে তারা সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটও শুরু করেন।

জানা গেছে, দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৯ হাজার ২৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, চার হাজার সাতটি কলেজ, নয় হাজার ৩৪১টি মাদ্রাসা ও পাঁচ হাজার ৮৯৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মোট পাঁচ লাখ ২২ হাজার ৬৭৭ জন শিক্ষক ও এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সচিবের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা

আপডেট সময় ১০:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮