ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শপিং ব্যাগে নবজাতক শিশু

উদ্ধার হওয়া নবজাতক শিশু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে বনের ঝোপে শপিং ব্যাগে জীবিত এক নবজাতক শিশুকন্যাকে পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মধনপুর গ্রামের পরিমল দাসের (৪৫) বাড়ির পাশে একটি বনের ঝোপের মধ্যে ওই নবজাতক শিশুকে পাওয়া যায়।

শিশুটি উদ্ধার করে নোয়ারাই গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক নুর মিয়ার (৪০) জিম্মায় দিয়েছে পুলিশ।

জানা যায়, বুধবার রাত ৯টায় নোয়ারাই গ্রামের নারায়ণ দাসের ছেলে পশাল দাস আমতৈল বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বনের ঝোপে একটি শিশুর কান্না শুনতে পান। এ সময় তিনি লাইট জ্বালিয়ে দেখতে পান নিল রঙের একটি শপিং ব্যাগের ভেতরে ওই শিশুটি কান্না করছে। পরে তিনি স্থানীয় ইউপি শফিক মিয়াসহ আশপাশের লোকজনকে খবর দেন। পরে শিশুটিকে উদ্ধার করে মোবাইল ফোনে থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন।

ওসি পরামর্শে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। চিকিস্যার সময় দেখা যায় শিশুটির নাড়িতে নীল রঙের একটি ক্লাম (ক্লিপ) পরানো ছিল। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির বয়স অনুমান ২৪ থেকে ৪৮ ঘণ্টা হবে। তবে শিশুটি সুস্থ রয়েছে। এই মুহূর্তে তার জন্য মায়ের বুকের দুধ খাওয়ার প্রয়োজন রয়েছে। ডাক্তারের কথা শুনে সিএনজিচালক শিশুটিকে লালনপালনের দায়িত্ব নিতে চাইলে পুলিশ তার জিম্মায় দেয়। বিশ্বনাথ থানার ওসি সামছুদ্দোহা জানান, শিশুটি সুস্থ রয়েছে। তাকে নুর হোসেন নামে এক সিএনজিচালকের জিম্মায় দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শপিং ব্যাগে নবজাতক শিশু

আপডেট সময় ১২:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮