ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বনাথে স্ত্রীকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের জালাইয়া উত্তর মুসলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুবনা বেগম (২৫) মুসলা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

নুর উদ্দিনের স্ত্রী জানান, হেলাল মিয়া স্ত্রী লুবনা বেগম ও শাশুড়িকে তার বাড়ি থেকে চাচাতো ভাই নুর উদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নুর উদ্দিনের ঘরে লুবনা বেগমকে একা ডেকে নেয়। লুবনা বেগম ঘরে প্রবেশ করার পর হেলাল মিয়া ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর লুবনার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে হেলাল মিয়া দরজা খুলে পালিয়ে যায়। পরে নুর উদ্দিনের সহযোগিতায় লুবনা বেগমকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিশ্বনাথ থানার ওসি তদন্ত দোলাল আকন্দ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হেলালকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় লুবনার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বনাথে স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১১:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮