ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী সাজা কমলো সুচির, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দেওয়া হলো যাবজ্জীবন কৃষিতে জ্বালানি নির্ভরতা কমবে: কৃষিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’ দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিল পুলিশ ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের শহরতলিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ নাঈম নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি এক পেশাদার ছিনতাইকারী। এ সময় আহত হয়েছেন এসআইসহ দুই পুলিশ।

বুধবার দিবাগত রাতে বলাশপুর বালুচরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশ, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, গত ১৯ জানুয়ারি রাতে বলাশপুর বাজার এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে খুন হন কলেজছাত্র ইব্রাহীম খলিল।

এ ঘটনায় বুধবার রাতে খলিল হত্যায় জড়িত সন্দেহে নাঈমকে শহরের কৃষ্টপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, অন্য ছিনতাইকারীদের ধরতে বালুচরে যৌথ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নাঈম।

এ সময় আহত হয়েছেন কোতোয়ালি মডেল থানার এসআই মাহবুব ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল রাশেদ। তাদের ময়মনসিংহ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ০১:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮