ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভরাডুবি টের পেয়ে আ’লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিজেদের ভরাডুবির বিপদ টের পেয়ে আওয়ামী লীগ সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। প্রধানমন্ত্রী নিজেকে দেশের সর্বোচ্চ ক্ষমতার নিয়ন্ত্রকে পরিণত করেছে। আইনের শাসনের শেষ চিহ্নটুকুও মুছে ফেলা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে মানুষের ভোটাধিকার।

২৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে এ উপলক্ষে গতকাল বুধবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী তত্কালীন আওয়ামী লীগ সরকার বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা এক প্রকার গায়ের জোরে চতুর্থ সংশোধনী আইন পাশ করে।

তিনি বলেন, এখন সর্বত্রই ক্ষমতাসীন গোষ্ঠীর দখলবাজদের দখলের জয়জয়কার চলছে। অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, আশ্রয়, পেশা, ব্যবসাবাণিজ্য সবকিছু নৈরাজ্যের গ্রাসে নিপতিত। তিনি বলেন, আবারও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে চেপেবসা গণতন্ত্রবিরোধী শক্তিকে পরাভূত করে বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

কোকোর কবরের পাশে কোরআন তেলাওয়াত

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভরাডুবি টের পেয়ে আ’লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে: খালেদা

আপডেট সময় ১১:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮