ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগেরহাটে বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাট-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় রাসেল শেখ নামে ২০ বছর বয়সী এক ট্রলিচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের রুপসা উপজেলার কুদির বটতলায় এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত রাসেল শেখ খুলনা জেলার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের শাহজাহান শেখের ছেলে।

বাগেরহাটের কাটাখালী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস ঘটনাস্থলে পৌঁছে ইটবোঝাই অপর একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক রাসেল ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগেরহাটে বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

আপডেট সময় ০২:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮