ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক দড়িতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে প্রেমের টানে একটি দড়িতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়ারাবাদ গ্রামের নলামারা খালপাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোবিন্দ বিশ্বাসের মেয়ে লিপা বিশ্বাস (১৩) ও সুশান্ত সেনের ছেলে সৈকত কুমার সেন (১৮)। উভয়েই জয়ারাবাদ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

থানার সোনাতলা ক্যাম্প পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নলামারা গ্রামের খালপাড়ের একটি কচা গাছের ডালে একই দড়িতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

নিহত লিপা বিশ্বাসের বাবা গোবিন্দ বিশ্বাস জানান, গভীর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে ঘরের বাইরে চলে যায়। তার মেয়ের এই বয়সে প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি অবগত নন।

অপরদিকে মৃত সৈকত কুমার সেনের বাবা সুশান্ত সেন জানান, সোমবার পার্শ্ববর্তী স্বপন নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে ছিল তার ছেলে। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। মঙ্গলবার সকালে গ্রামবাসী জানায় তার ছেলে ও এক মেয়ে খালপাড়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় পড়ে রয়েছে। তবে কি কারণে দুজন আত্মহত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।

গ্রামবাসী জানায়, মৃত দুই শিক্ষার্থীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার পাশাপাশি গ্রামে বসবাস করেন। তবে প্রেমঘটিত কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া জানান, প্রেমজনিত ঘটনায় এই দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক দড়িতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় ১১:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮