ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুন্দরবনের বাঘ লোকালয়ে, আতঙ্কে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সুন্দরবন ছেড়ে গুলিশাখালী গ্রামে ঢুকে পড়ে একটি বাঘ। বাঘটি দেখে সারা রাত আতঙ্কের মধ্যে থাকে গ্রামবাসী।

পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাছের ঘেরে ঢুকে বাঘটি মাসুম নামে এক যুবকের ওপর আক্রমণ করে। এ সময় ওই যুবককে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে যান। বাঘটি তাদের ওপরও থাবা বসায়। পরে স্থানীয়রা তাদের বাঁচাতে বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

বাঘের থাবায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ও গুরুতর হওয়ায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের গুলিশাখালী টহল ফাঁড়ির ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জে নিয়ে যাওয়া হয়। বাঘটির উচ্চতা ছয় ফুট আট ইঞ্চি। এ ঘটনায় অনুসন্ধান চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুন্দরবনের বাঘ লোকালয়ে, আতঙ্কে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮