ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে গ্যাস বেরিয়ে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি গাড়ি পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ছয়জন।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ শব্দ করে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত। গ্যাসের চাপ কমায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।ফায়ার সার্ভিস জানায়, দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। ঘটনার বিষয়ে জালালাবাদ গ্যাস ভবনে খবর পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তাঁরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। গ্যাসলাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে দেখেন তাঁরা। আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

হঠাৎ আগুনের সূত্রপাত হলে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে তারা কাজ করে।

বেলা দুইটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ির পানি শেষ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নেভে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

জালালাবাদ গ্যাসলাইনের পাইপ থেকে আগুন

আপডেট সময় ০৫:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭