ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কাতারেই হবে আগামী বিশ্বকাপ ফুটবল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এর প্রত্যেকটি ম্যাচ কাতারেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হাসান আল থাওয়াদি। শুক্রবার তিনি গণমাধ্যমকে জানান, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে নয়। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। আটটি ভেন্যুতে ৬৪টি ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।

সৌদি জোটের অবরোধের কারণে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের কিছু ম্যাচ কাতারে অনুষ্ঠিত না হয়ে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে ২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট।

অবরোধ উঠিয়ে নেয়ার জন্য পরে দফায় দফায় দোহাকে শর্ত পাঠায় সৌদি জোট। তবে জোটের সেই দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছে কাতার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

কাতারেই হবে আগামী বিশ্বকাপ ফুটবল

আপডেট সময় ০৮:৪৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮