ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোণায় পাহারাদারের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণার পূর্বধলায় আবু মিয়া নামে এক বাজার পাহারাদারের লাশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিকভাবে ধারণা করছে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত আবু মিয়া পূর্বধলায় উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় দত্তবাজারের পাহারাদার ছিলেন।

পূর্বধলা থানার পরিদর্শক অভি রঞ্জন দেব জানান, দীর্ঘদিন ধরে আবু মিয়া উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তবাজারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে বাজারের কাপড়, মনিহারি, ওষুধসহ ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বাজারে চুরির সময় আবু মিয়া চোরদের বাধা দেন। এ সময় চোরেরা তাকে হত্যা করে একটি দোকানের পাশে ফেলে রাখেন। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটির হাত-পা বাধা ছিল। দাঁত ভাঙা ও দুই হাতে জখমের দাগ রয়েছে। কাপড় দিয়ে নাক-মুখ বাঁধা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোণায় পাহারাদারের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮