ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

যশোরে গোলাগুলিতে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ঝিকরগাছা ও নোঙরপুর এলাকায় দুদলের ‘গোলাগুলিতে’ চারজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। নিজ দলের সঙ্গে গোলাগুলিতেই তারা নিহত হন। শনিবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর ও ঝিকরগাছা উপজেলার চাপাতলা মাঠ থেকে ওই চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান জানান, ভোররাতে নোঙরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, পাঁচটি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপরদিকে ঝিকরগাছা থানার এএসআই রফিকুল ইসলাম জানান, গ্রামবাসীর মাধ্যমে ডাকাত পড়েছে- এমন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার চাপাতলা মাঠে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অজ্ঞাতপরিচয় দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে দুগ্রুপের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, গাছিদা, রামদা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

যশোরে গোলাগুলিতে নিহত ৪

আপডেট সময় ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮