ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্দরে ফুফাত ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টায় ঘাতক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্দরে ফুফাত ভাই রিপনকে কুপিয়ে হত্যার চেষ্টায় মামাত ভাই আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বন্দরের চিড়ইপাড়া মজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রিপনের বাবা কামাল হোসেন জানান, পারিবারিক বিরোধ সমাধানের জন্য শুক্রবার দুপুরে রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার মামাত ভাই আল আমিন। বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে রিপনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রিপনকে ছেড়ে দিতে বলেন। কিন্তু আল আমিন কারো কথা না শুনে হাতুড়ি দিয়ে পেটাতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে রিপনকে আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীর সহায়তায় হাসপাতালে পাঠায় রিপনকে। এ ঘটনায় আল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, একটি ছুরি, ৫টি মোবাইল সেট ও ৩টি হাতুড়ি উদ্ধার করে পুলিশ।

কামতাল তদন্ত কেন্দ্রের ওসি মোস্তাফিজুর রহমান জানান, আল আমিন কয়েক মাস আগেও তার সৎমাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। আবারও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্দরে ফুফাত ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টায় ঘাতক গ্রেফতার

আপডেট সময় ০১:১৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮