ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের করিমপুর ও মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের করিমপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালকসহ তিনজন মারাত্মকভাবে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুই বন্ধু মারা যান।

নিহতরা হলেন,ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর গ্রামের ইউনুস তালুকদারের ছেলে রাসেল তালুকদার (২১) ও মহিউদ্দিন মণ্ডলের ছেলে রিমন মণ্ডল (১৯)। নিহত রাসেল কানাইপুর এইচ অটো ব্রিকসের শ্রমিক ও রিমন ফরিদপুরের মুসলিম মিশন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মারাত্মকভাবে আহত রাব্বিকে (২০) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নিজামুল ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া নামক স্থানে ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই বাসের হেলপার রাজা মিয়া (৩০) নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ নিহত ৩

আপডেট সময় ০১:০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮