ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাকিব খান কঠোর পরিশ্রমী নায়ক: রজতাভ দত্ত

আকাশ বিনোদন ডেস্ক:

ঢাকাই ছবির সুপারস্টার নায়ক শাকিব খান। চলচ্চিত্রের দুর্দিনেও এখন প্রেক্ষাগৃহে গিয়ে তার অভিনীত ছবি দেখছেন দর্শক। তাই বলাই যায় দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন তার কাঁধে ভর করেই অনেকটা এগিয়ে যাচ্ছেন।

তবে ব্যক্তিজীবনে বেশকিছু ইস্যু নিয়ে বিতর্কিত হচ্ছেন এ নায়ক। ঠিক এ সময়ে তার প্রশংসা করে মুখ খুললেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত।

ব্যক্তি শাকিব নয়, একজন অভিনেতা শাকিবের মূল্যায়ন করে ফেসবুক লাইভে এসে রজতাভ দত্ত বলেন, শাকিব খানের সঙ্গে চারটি ছবিতে কাজ করেছি আমি। শুটিংয়ে একজন চমৎকার শাকিব খানকে দেখেছি। যে কি না সহশিল্পী হিসেবে খুবই হেল্পফুল। কঠোর পরিশ্রমী একজন নায়ক।

কাজের বাইরে শাকিব খান কেমন? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে কলকাতার এ অভিনেতা বলেন,কাজের বাইরে তিনি নম্র,ভদ্র ও মিষ্টি একটা মানুষ। সাধারণত আমরা একজন শিল্পীকে সবচেয়ে বেশি চিনি আউটডোরে শুটিংয়ের সময়। শাকিব খানকেও চিনেছি। কারণ তখন অনেকটা সময় একসঙ্গে থাকা হয়, কথাবার্তা, গল্প-গুজবসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।আমার চোখে সব মিলে সে খুবই চমৎকার একজন মানুষ।

এছাড়া বাংলাদেশের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বাবার বাড়ি ফরিদপুর এবং মা’র বাড়ি ঢাকায়। তাই বাংলাদেশের সঙ্গে রয়েছে আমার আত্মিক সম্পর্ক। তাদের সঙ্গে কাজ করতে দারুণ লাগে আমার। বর্তমানে চালবাজ ছবিতে অভিনয় করছেন রজতাভ দত্ত। এছাড়া সুপার হিরো নামের আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিব খান কঠোর পরিশ্রমী নায়ক: রজতাভ দত্ত

আপডেট সময় ১২:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮