ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের ধাক্কায় ভূমি মালিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীর ধাক্কায় হবিবর রহমান হবি নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকালে উপজেলার আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শাহেদা নামে এক গৃহবধূকে আটক করেছে। তার স্বামী আবু হোসেন পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাননগর গ্রামের হবিবর রহমানের জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে প্রতিবেশী আবু হোসেন। জমি মেপে হবিবর রহমান দেখতে পান তার জমি দখল করে সীমানা পিলার দিয়েছে আবু হোসেন। সকালে হবিবর রহমান পিলার তুলতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে আবু হোসেনের স্ত্রী শাহিদা হবিবর রহমানকে ধাক্কা দেয়। এতে হবিবর বাঁশের গোড়ার ওপর পড়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ দুপুরে শাহিদাকে আটক করে। পুলিশ সুপার ফরহাত আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, হবিবর হাসপাতালে মারা যাওয়ায় সদর থানায় ইউডি মামলা শেষে ময়নাতদন্ত করতে হয়। ময়নাতদন্ত ও লাশ দাফন নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত থাকায় সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা করা হবে। শাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের ধাক্কায় ভূমি মালিকের মৃত্যু

আপডেট সময় ১১:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮