ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাদ হারিরির সম্পত্তি জব্দ করবে সৌদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সম্পদ জব্দ করার পরিকল্পনা নিয়েছে সৌদি ‌আরব। কথিত দুর্নীতিবিরোধী অভিযানের নামে সৌদি যুবরাজদের যেসব সম্পদ আটক করেছেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তারই অংশ হিসেবে হারিরির সম্পদ জব্দ করা হবে।

সৌদি সরকারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্য নিউ আরব’ এক প্রতিবেদনে জানিয়েছে, হারিরি এখনো যেসব সম্পদের মালিক তা জব্দ করার পরিকল্পনা করছে রিয়াদ। সৌদি আরবে সাদ হারিরির ‘সৌদি ওজের’ নাম একটি বিশাল নির্মাণ কোম্পানি রয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে- যেসব কোম্পানির মালিকরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পুনর্গঠনের কাজ অব্যাহত রয়েছে। এ অভিযান বিন লাদেন গ্রুপ দিয়ে শুরু হয়েছিল এবং এখন তা ওজের কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে হারিরিকে সরিয়ে দিতে ব্যর্থ হয়ে সৌদি সরকার এই পরিকল্পনা নিয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ওজের কোম্পানির এখন অনেক সম্পদ নেই তবু সৌদি সরকার এর সব সম্পদ জব্দ করার পরিকল্পনা নিয়েছে। এমনকি যা বিক্রি হয়ে গেছে তাও। সম্প্রতি জর্ডানের ব্যবসায়ী সাবিহ আল-মাসরিকে সৌদি সরকার আটক করেছিল। তার সঙ্গেও হারিরি ও সৌদি ওজের কোম্পানির বিষয়টি জড়িত। মাসরি হচ্ছেন জর্ডানের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী এবং তারও বিপুল বিনিয়োগ রয়েছে সৌদি আরবে।

সাদ হারিরির সৌদি ও লেবাননের নাগরিকত্ব রয়েছে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

গত ৪ নভেম্বর সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিন্তু কিছুদিন পর দেশে ফিরে সে পদত্যাগপত্র প্রত্যাহার করেন। ব্যাপকভাবে ধারণা করা হয়- সৌদির চাপের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাদ হারিরির সম্পত্তি জব্দ করবে সৌদি

আপডেট সময় ০৭:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮