ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুরগির গাড়ি উল্টে চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে মুরগির গাড়ি উল্টে চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে সুলতানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু শেখ (২৮) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের মুনসুর আলী শেখের ছেলে। কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

গোদাগাড়ী মডেল থানার এসআই আকবর আলী জানান, নিহত কালু শেখ মুরগিবোঝাই ভটভটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে সুলতানগঞ্জ এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহত কালুর পরিবারের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুরগির গাড়ি উল্টে চালক নিহত

আপডেট সময় ০৮:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮