ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামালপুরে ট্রাকমিস্ত্রির লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের সদর উপজেলার দাপুনিয়ায় একটি পুকুর থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল উপজেলার লাঙ্গলজোড়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে। তিনি ট্রাকমিস্ত্রী ছিলেন। দুর্বৃত্তরা তাকে মেরে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত শনিবার রাতে সাইফুল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে নিহতের স্ত্রী শিল্পী বেগম লাশ শনাক্ত করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম বলেন, প্রতিদিন সাইফুল মদ খেতেন। মদ খেয়ে পুকুরের পাশ দিয়ে আসার সময় পুকুরে পড়ে যেতে পারে। প্রাথমিক সুরতহালে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জামালপুরে ট্রাকমিস্ত্রির লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮