ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কামারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের জুনাব আলীর ছেলে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকাল ৩টার দিকে রিকশা নিয়ে হালুয়ারঘাট-মঙ্গলকাটা-নারায়ণতলা সড়কের কামারগাঁও নামক স্থান অতিক্রম করছিলেন রমজান আলী। এ সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তার রিকশায় ধাক্কা দেয়। এতে রমজান আলী রিকশা থেকে মাটিতে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ থানার ওসি শহীদউল্লাহ দৈনিক আকাশকে বলেন, দুর্ঘটনার পর থেকে মোটরসাইকেল চালক পলাতক রয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট সময় ০৯:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮