ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিবি পুলিশের হেফাজতে সরকারি কর্মচারীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুর ডিবি পুলিশের হেফাজতে সরকারি এক কর্মচারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশ হার্ট অ্যাটাকে ওই কর্মচারীর মৃত্যুর কথা বললেও পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনেই ওই কর্মচারী মারা গেছে।

নাজিম উদ্দিন সিকদার টাঙ্গাইল জেলার শালিনা গ্রামের মৃত আজিম উদ্দিন সিকদারের ছেলে। নাজিম উদ্দিন সিকদার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর ডিবির ওসি মো. সালেমুজ্জামান জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদে খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলার বয়ড়া বাজারে একটি জুয়ার আসরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১২ জনকে আটক করা হলেও অন্য জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করে। অভিযান পরিচালনার সময় জুয়ার আসরের সামনেই মাটিতে পড়ে জ্ঞান হারায় নাজিম উদ্দিন সিকদার (৫৮) নামে এক জুয়াড়ি। পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবির ওই ওসি জানান, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছোট ভাই আব্দুল কাদের অভিযোগ করেন, ডিবি পুলিশের নির্যাতনে তার ভাই মারা গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিবি পুলিশের হেফাজতে সরকারি কর্মচারীর মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮