ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লোকজ সংস্কৃতি বিকাশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আবহমান বাংলার লোকজ সংস্কৃতি বিকাশের মাধ্যমে কুসংস্কার ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়ক হবে। রবিবার থেকে শুরু হওয়া লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৪ জানুয়ারি থেকে মাসব্যাপী এই উৎসবের আয়োজন করছে। শেখ হাসিনা বলেন, দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকার নিরসলভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৬-২০০১ মেয়াদে সরকার গঠন করে ১৯৯৮ সালে ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প আইন’ প্রণয়ন করা হয়।

তিনি বলেন, ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। কোরিয়ার সহযোগিতায় লোক ও কারুশিল্প জাদুঘর ‘ঐতিহাসিক বড় সরদারবাড়ী’ পুনঃনির্মাণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, পর্যটকদের সুবিধার জন্য লেকের উপর ব্রিজ, পার্ক ও ৪৮টি কারু বিপণন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আমাদের সরকারের উদ্যোগে এ ফাউন্ডেশনের পুষ্প উদ্যানে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে ঘোষিত বাঙালি জাতিসত্তা ও স্বাধীনতার স্মারক হিসেবে চিরদিন অম্লান হয়ে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা সংকটে রিয়াদের ফ্লাইট স্থগিত করল কুয়েত এয়ারওয়েজ

লোকজ সংস্কৃতি বিকাশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সহায়ক হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮