ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ শহর ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০জন আহত হয়েছেন। শনিবার সকালে ময়মনসিংহ শহরের পাট গুদাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ও হাজির বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজে মোড়ে ট্রাক চাপায় শাহিন (৩০) নামে এক রিকশা চালক নিহত হন। নিহত শাহিনের বাড়ি তারাকান্দা উপজেলায়। এ দুর্ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, হাজির বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুমায়ূন কবীর নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হুমায়ূন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

অপরদিকে সকাল ৯টার দিকে ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় আরো পাঁচজন। আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

আপডেট সময় ০৪:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮