ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় সুমা সরকার নামে এক মহিলা গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ফতুল্লার শেহারচর লালখা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সুমা সরকার নেত্রকোণা জেলার খান্দিয়াজুরি থানার হারারকান্দি গ্রামের রন্টু সরকারের মেয়ে। নিহত সুমা ফতুল্লা শেহারচর লালখা এলাকার মাজেদ গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তার বাবা-মা, ভাই বোন নিয়ে বাস করতেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আকিমুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘরে ঝুলন্ত অবস্থায় সুমা সরকারের লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমা সরকার স্থানীয় মেট্রো গার্মেন্টের শ্রমিক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮