ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে।

স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ডাবলুসহ কয়েকজন অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় ডাবলুর গায়ে শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য তার শরীরের আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় শরীরে প্রায় ৭০ ভাগ অংশ। আগুন নেভানোর চেষ্টাকালে আরো তিন শ্রমিকের হাত-পা পুড়ে যায়।

গুরুতর দগ্ধ ডাবলুকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি ভর্তি করে তার পরিবার। মঙ্গলবার ভোর রাতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু

আপডেট সময় ০২:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮