ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বর্ণ আত্মসাতের ঘটনায় ঝিনাইদহে চার পুলিশ ক্লোজড

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুর থানার এসআই নাজমুল হকসহ চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মনিরুজ্জামান, ড্রাইভার এইচএম এরশাদ ও ওলিয়ার রহমান। তবে পুলিশের পক্ষ থেকে প্রশাসনিক কারণে পুলিশ সদস্যদের ক্লোজ করার কথা বলা হলেও স্বর্ণ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে মহেশপুরের সুন্দরপুর নামে স্থানে সোনার তরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫টি সোনার বার উদ্ধার করে। পরে বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ার পর পুলিশের মধ্যে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। পরে এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে। দায়ের করা মামলাটি তদন্ত করছে মহেশপুর থানার এসআই আনিসুর রহমান।

এরপর সকালে মহেশপুর থানার এসআই নাজমুল হকসহ চার পুলিশকে ক্লোজ করা হয়। তবে সোনার বার উদ্ধার ও আত্মসাতের বিষয়টি পুলিশের পক্ষ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, স্বর্ণ উদ্ধারের মতো কোনো ঘটনাই ঘটেনি। ক্লোজ হওয়া পুলিশের এসআই নাজমুল হক জানান, আমি ঘটনার দিন রাতে হাইওয়ে ডিউটিতে ছিলাম। সকালে শুনি আমিসহ চার পুলিশ ক্লোজ হয়েছি। কি কারণে আমিসহ চার পুলিশকে ক্লোজ করা হয়েছে তা জানি না।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবির জানান, প্রশাসনিক কারণে তাদের সোমবার সকালে ক্লোজ করা হয়েছে। এর বাইরে তাদের কি কারণে ক্লোজ করা হয়েছে তা আমি জানি না। তবে তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, স্বর্ণ উদ্ধার নয়, প্রশাসনিক কারণে এসআই নাজমুল হকসহ চার পুলিশকে ক্লোজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বর্ণ আত্মসাতের ঘটনায় ঝিনাইদহে চার পুলিশ ক্লোজড

আপডেট সময় ০২:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮