ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তাই বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার(২৫ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ইউনিয়নের কালাদীতে বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এমপি দিপু বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমি দাতা সমাজসেবক বিজয় কুমার মোদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের শুভসূচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু

আপডেট সময় ০৬:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬