ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর টিলাগড়ে আবারও ঝরলো ছাত্রলীগ কর্মীর প্রাণ। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানিম খান নামের এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন।

নিহত ছাত্রলীগকর্মীর নাম তানিম খান। তিনি সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সে পড়তেন।

জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন তানিম। এ সময় প্রতিপক্ষের ছাত্রলীগকর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা শেষে পালিয়ে যায়। পরে সেখান থেকে তানিমকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তানিমের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত তানিমের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। তিনি সিলেট নগরীর একটি মেসে থাকতেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১০:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮