ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

কুয়াশায় নিভে গেল তিন বন্ধুর প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘন কুয়াশায় রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে নরসিংদীর মাধবদী থানার মেঘনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার পুরানচরের এমদাদ মেম্বারের ছেলে রফিকুল ইসলাম এবং তার দুই বন্ধু অশোক দত্ত ও সোহেল।

জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু অশোক ও সোহেলকে নিয়ে মাধবদী যাচ্ছিলেন রফিকুল। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে মেঘনা বাজার এলাকায় তাদের মোটরসাইকেলটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

খবর পেয়ে ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাসির উদ্দীন ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ মোল্লা জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

কুয়াশায় নিভে গেল তিন বন্ধুর প্রাণ

আপডেট সময় ০৩:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮