ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে কারাভোগ শেষে দেশে এসে আবারো গ্রেফতার কিশোর

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতে ১৩ মাস কারাভোগ শেষে দেশে আসার পরপরই গ্রেফতার হলো অমৃত চন্দ্র সূত্রধর (১৭) নামে এক কিশোর। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় ভারতের ইমিগ্রেশন পুলিশ হিলি চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় অপহরণ মামলায় এ চেকপোস্ট থেকে সিরাজগঞ্জ থানা পুলিশ তাকে আবারো গ্রেফতার করে।

জানা যায়, অমৃত চন্দ্র সূত্রধর সিরাজগঞ্জ জেলা সদরের শিয়ালকোল হিন্দুপাড়া গ্রামের সুকুমার চন্দ্র সূত্রধরের ছেলে। আদালতে দায়েরকৃত মামলার বাদী মোছা. মনোয়ারা বেগম জানান, তার মেয়ে সিরাজগঞ্জ জেলা সদরের তাদের বাড়ি থেকে ২০১৬ সালের ২ নভেম্বর সকালে প্রাইভেট পড়ার জন্য বের হয়। এরপর তার মেয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে জানতে পারেন একই এলাকার অমৃত চন্দ্র সূত্রধর সহ আরও ৬ জন যুবক সিএনজি চালিত অটোরিকশা করে তার মেয়েকে অপহরণ করে হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। এই ঘটনায় গত বছরের ৬ নভেম্বর অমৃত সহ আরও ৬ যুবককে আসামি করে সিরাজগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন মনোয়ারা বেগম।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হেলাল উদ্দীন জানান, অমৃত চন্দ্র ওই মেয়েকে ভারতে পাচার করে নিয়ে গেলে সেখানে আটক হয়। ভারতে তার সাজা শেষ হলে একপর্যায়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করি। আজ রবিবার সকালে ভারতের ইমিগ্রেশন পুলিশ অমৃতকে হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেয়। এসময় থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তাকে হিলি ইমিগ্রেশন থেকে আবারো গ্রেফতার করে নিয়ে আসে। অমৃতকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে কারাভোগ শেষে দেশে এসে আবারো গ্রেফতার কিশোর

আপডেট সময় ০২:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮