ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেনীতে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর দাগনভূঁইয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ শনিবার রাতে আমিরাগাঁও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, বাসের চালক মো. হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে চট্টাগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব, ১৪-৫৪-৮৫) নোয়াখালী-ফেনী মহাসড়কের বেকেরবাজার পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনী তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। পরে আরও দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেনীতে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭

আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮