ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জামালপুরে ইজিবাইক উল্টে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের ইসলামপুরে ইজিবাইক উল্টে ইদ্রিস আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার ভোরে পুড়াবাড়ি মোড়ে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান জানান, শনিবার ভোরে মরাকান্দি গ্রামের কয়েকজন যুবক বাড়ি ফিরছিল। ঘন কুয়াশায় দ্রুত গতিতে আসা ইজিবাইকটি পুড়াবাড়ি এলাকায় মোড় নেয়ার সময় উল্টে যায়। এসময় ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইদ্রিস আলী। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

জামালপুরে ইজিবাইক উল্টে নিহত ১

আপডেট সময় ০৯:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮