ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জামায়াত অযোগ্য বলেই নির্বাচনে আসেনি বিএনপি: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

জামায়াত নির্বাচনে অযোগ্য ছিল বলে বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘আজ বিএনপি নেতারা ৫ জানুয়ারি নির্বাচনকে গণতন্ত্র হরণ দিবস বলছে অথচ বিএনপি-জামায়াত সংবিধান অনুযায়ী নির্বাচনে বাধা দিয়ে অশুভ শক্তির উত্থান ঘটাতে চেয়েছিল। তারা সেই অশুভ শক্তির উত্থান চেয়েছিল যাতে করে পাকিস্তানি রাষ্ট্র কায়েম হয়। বিএনপি-জামায়াত দেশের শত্রু, জাতির শত্রু।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আসা না আসা একটি দলের গণতান্ত্রিক অধিকার। আগামী নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে। সে নির্বাচনে কে এলো না এলো তা আমাদের বিবেচ্য বিষয় নয়।’

আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিও সমাবেশের অনুমতি চেয়েছিল। দলটিকে অনুমতি না দেয়ার কারণ ব্যাখ্যা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাওয়ার বহু আগে ইউনাইটেড ইসলামিক পার্টি সমাবেশের অনুমতি চায়। তারা অনুমোদন পাওয়ার এক মাস পর বিএনপি অনুমতি চায়। প্রথা অনুযায়ী একটি দলকে অনুমোদন দেয়ার পর আরেকটি দলকে অনুমোদন দিতে পারে না। এমনকি আওয়ামী লীগ চাইলেও না।’

ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সমাবেশের আরও বক্তব্য দেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জামায়াত অযোগ্য বলেই নির্বাচনে আসেনি বিএনপি: হানিফ

আপডেট সময় ০১:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮