ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

ছাত্রলীগ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ছাত্রলীগের সদস্যরা ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলো। তিনি বলেন, ‘অস্ত্রবাজ, চাঁদাবাজ, গুন্ডাবাজদের ছাত্রলীগে ঠাঁই নাই। আদর্শবাদী কর্মী হবে ছাত্রলীগের সদস্যরা।’

ভূমিমন্ত্রী বলেন, যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে, যারা দক্ষ নাগরিক হয়ে গড়ে ওঠবে তারাই ছাত্রলীগে যোগ দিবে। বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীর আলহাজ মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে যোগদানের পূর্বে সমবেত ছাত্রলীগ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বশির আহমেদ বকুল উপস্থিত ছিলেন।

ভালো ছাত্রদের জন্যই ছাত্রলীগ- একথা উল্লেখ করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা নিজেকে গড়ে তুলবে, নিজের পরিবারকে গড়ে তুলবে, দেশ গড়বে. দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠবে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

পরে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

ছাত্রলীগ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল: ভূমিমন্ত্রী

আপডেট সময় ১১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮