ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উড়োজাহাজ পরিষ্কার করতে গিয়ে ৬০ সোনার বারসহ ধরা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানের ক্লিনারের শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০টি সোনার বারসহ আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। জব্দ করা এসব সোনার ওজন প্রায় সাত কেজি। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সিলেট বিমানবন্দর কাস্টমস ও বিমানের কেবিন ক্রুদের সহযোগিতায় আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এসব সোনা জব্দ করা হয়।

এই সোনা বিমানের কর্মী মো. কারিমুল ইসলামের প্যান্টের মধ্যে বিশেষভাবে লুকায়িত ছিল। কারিমুল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট মেকানিক অ্যাসিসটেন্ট। তাঁর আইডি নম্বর-০০১৩২৭। তাঁর বাড়ি সিরাজগঞ্জের পাথারপাড়ায়। এই বিমানকর্মী ২০১৫ সাল থেকে সিলেট এয়ারপোর্টে কর্মরত আছেন।

শুল্ক গোয়েন্দা বাংলাদেশের ফেসবুকে পেজে বলা হয়েছে, আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের FZ 595 ফ্লাইটটি দুবাই থেকে সিলেট অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল বিশেষ নজরদারি করতে থাকে। উড়োজাহাজের ফ্লাইটটি অবতরণের পর পর কারিমুল ইসলাম ভেতরে পরিষ্কার করার সময় সোনার বারের পিসগুলো বিমানের সিট থেকে তুলে নিজের প্যান্টে লুকিয়ে ফেলেন। এ সময় শুল্ক গোয়েন্দা দল হাতেনাতে সোনাসহ তাঁকে ধরে ফেলে।

এ ব্যাপারে আটক বিমানের মেকানিক মো. কারিমুল ইসলামকে শুল্ক আইনে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। সোনা চোরাচালানে সহায়তার জন্য তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে। সিলেট বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

উড়োজাহাজ পরিষ্কার করতে গিয়ে ৬০ সোনার বারসহ ধরা

আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮