ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাগুরায় পরীক্ষায় ফেল করে দুই ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় জেএসসি পরীক্ষায় ফেল করে দুই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা। শনিবার সন্ধ্যায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানান, জেএসসি পরীক্ষায় পাস না করায় সদর উপজেলার জগদল গ্রামের লিটন মিয়ার মেয়ে মিতা খাতুন ও টোকন মল্লিকের মেয়ে মুসলিমা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মুসলিমার বাবা টোকন মল্লিক জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে মুসলিমা বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

মিতা খাতুনের মা জানান, দুই দিন আগে মিতা তার দাদির কাছ থেকে পাখি মারার কথা বলে ফুরাডান নিয়ে লুকিয়ে রাখে। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর সে অকৃতকার্য হয়েছে জানতে পেরে ওই ফুরাডান খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক পরিক্ষিত পাল জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো শংকামুক্ত নয় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

মাগুরায় পরীক্ষায় ফেল করে দুই ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ১১:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭