ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সাতজন তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে গৃহবধূর অভিযোগ। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র রায় ও আব্দুল গফুর নামে দুইজনকে আটক করেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি গ্রামের হামিদুর রহমান ব্যক্তিগত কাজে ঢাকায় যায়। শুক্রবার রাতে ওই গৃহবধূ মাটির ঘরে একাকি ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে তার শয়ন ঘরের জানালা ভেঙে ২/৩ জন লোক ঘরে প্রবেশ করে এবং কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে নিয়ে যায়। সেখানে প্রতিবেশী জালাল উদ্দীন, রবীন্দ্র চন্দ্র রায়, মানিক নামে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। এরপর তারা ওই গৃহবধূকে একটি নদীর ধারে নিয়ে গিয়ে আরো চার যুবক যথাক্রমে লিয়াকত, হামিদুর, আব্দুল গফুর ধর্ষণ করে।

ধর্ষনকারীরা গৃহবধূর মুখ কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়ে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পালিয়ে যায়। সকাল পর্যন্ত সেখানে বাঁধা ছিলেন তিনি। সকাল ৬টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান নেওয়াজ জানান, মোলানখুড়ি এলাকার চিকিৎসাধীন গৃহবধূর গলায় ধারালো চাকু কিছু দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে।

সদর থানার উপ-পরিদর্শক কফিল উদ্দীন জানান, হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ সাতজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। গৃহবধূর লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক কারা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, আটক ২

আপডেট সময় ১১:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭