ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিদ্দিকুরকে বৃহস্পতিবার চেন্নাই নেওয়া হচ্ছে

অাকাশ জাতীয় ডেস্ক:

তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিৎসার জন্য আগামী বৃহস্পতিবার ভারতের চেন্নাই নেওয়া হচ্ছে। পরদিন সেখানে একটি হাসপাতালে তাঁর চোখের পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুর রহমানের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে। মোহাম্মদ নাসিম বলেন, ‘সিদ্দিকুরের চিকিৎসার সব ব্যয়ভার সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।’ এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সিদ্দিকুরকে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষকে। স্বাস্থ্যমন্ত্রী সিদ্দিকুরের উদ্দেশে বলেন, ‘তুমি (সিদ্দিকুর) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসো, তোমার ভবিষ্যৎ জীবন নিশ্চিত করতে আমাদের চেষ্টা থাকবে।’

তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর স্নাতক শেষে সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছিলেন সিদ্দিকুর। পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলের’ আঘাত লাগে তাঁর দুই চোখে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিদ্দিকুরকে বৃহস্পতিবার চেন্নাই নেওয়া হচ্ছে

আপডেট সময় ১১:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭