ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার মামলার রায় আর নির্বাচনে যোগসূত্র আছে: অলি আহমদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেওয়ার পরই সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে ধারণা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বর্ধিত সভায় এ কথা বলেন এলডিপি সভাপতি।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এ বছর লাগছে কেন ছোট একটি মামলার রায় দিতে। এটা একটা দুরভিসন্ধিমূলক। এই রায়ের সঙ্গে নির্বাচনের আমার মনে হয় একটা যোগসূত্র রয়েছে। এখন কিন্তু শেষ পর্যায়ে। হয়তো হঠাৎ করে দেখবেন, খালেদা জিয়ার মামলার রায় দিয়েছে আর এক সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখও ঘোষণা হতে পারে। কারণ খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে, ২০ দলীয় জোটকে বেকায়দায় ফেলে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে যেতে চাইবে।

বর্তমান সরকার দখল, সন্ত্রাস, দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের রেকর্ড করেছে উল্লেখ করে এলডিপি সভাপতি। এ ছাড়া প্রশাসন ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

খালেদা জিয়ার মামলার রায় আর নির্বাচনে যোগসূত্র আছে: অলি আহমদ

আপডেট সময় ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭