ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

ইসির প্রতি বিএনপির আস্থা না থাকলেও জনগণের আছে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি বিএনপির আস্থা না থাকলেও দেশের জনগণের আস্থা আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বলেছেন, ‘বিএনপির আস্থা ষড়যন্ত্রের ওপর। দেশের জনগণ বিএনপি সরকারের সময়ের মতো জালিয়াতি মার্কা নির্বাচন কমিশন দেখতে চায় না।’

শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এই কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের প্রতি যাদের আস্থা নেই তাদের মূল আস্থার জায়গা হচ্ছে ষড়যন্ত্র। আর যাদের ষড়যন্ত্রের প্রতি আস্থা তারা জনগণের প্রতিও আস্থা রাখতে পারবে না। জনগণের প্রতিনিধির প্রতি আস্থা রাখতে পারবেন না এবং দায়িত্বশীল নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা রাখার কথাও নয়।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহীনুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান।

পরে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ফলাফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

ইসির প্রতি বিএনপির আস্থা না থাকলেও জনগণের আছে: হানিফ

আপডেট সময় ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭