ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে নিহত চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যান নির্বাচিত

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী পলি বেগম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

দুর্বৃত্তদের গুলিতে নিহত হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যার স্ত্রী পলি বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ পেয়েছেন (আনারস প্রতীক) ৩ হাজার ৩১১ ভোট। এক্ষেত্রে পলি বেগম এক হাজার ৫১৮ ভোটে বিজয়ী হয়েছেন।

কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। ১১ হাজার ৪৭৯ ভোটের মধ্যে ৮ হাজার ২০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের হার শতকরা ৭১ দশমিক ৫১। জানা যায়, গত ২৫ আগস্ট ভোরে ঘুমন্ত অবস্থায় হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে গাজীরহাট এলাকার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। পলি নিহত চেয়ারম্যান নাহিদ মোল্যার স্ত্রী।

এলাকাবাসী এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ মোল্যা আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ হত্যা মামলার অন্যতম আসামি হলেন- হামিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এবং এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোহাম্মদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে নিহত চেয়ারম্যানের স্ত্রী চেয়ারম্যান নির্বাচিত

আপডেট সময় ১১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭