ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

খালেদার হাজিরাকে কেন্দ্র করে বেশ কজন নেতাকর্মী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুরান ঢাকার বকশীবাজারের আদালতের আশপাশ এবং হাইকোর্টের মাজারগেট এলাকা তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঠিক কতজনকে আটক করা হয়েছে তা জানা যায়নি। তবে আটকদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী মৃধা, ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব, সহ-সভাপতি শাহাদত হোসেন বুলবুল ও মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল শিকদার রয়েছেন।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দৈনিক আকাশকে জানান, সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আমাদের অফিসাররা দায়িত্ব পালন করছে। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহুর্তে কতজন গ্রেপ্তার হয়েছে সেটা বলা যাচ্ছে না।

তবে বিএনপি ও ছাত্রদলের পক্ষে থেকে ১২-১৫ জনের নেতাকর্মীকে আটকের দাবি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

খালেদার হাজিরাকে কেন্দ্র করে বেশ কজন নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭